প্রতিভা অন্বেষণ কর্মসূচি

গোল বন্যা ও উইকেটের তাণ্ডব: নতুন কুঁড়িতে চমক আনিতা ও নোবেলের
দেশব্যাপী চলমান প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এ ফুটবল ও ক্রিকেটে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন দুই খুদে ক্রীড়াবিদ। নওগাঁর আনিতা বাসকের গোলের বন্যা আর বাগেরহাটের আলী মাহমুদ নোবেলের বিধ্বংসী বোলিংয়ে নিজ নিজ জেলাকে সাফল্যের চূড়ায় নিয়ে গেছেন এ দুই উদীয়মান তারকা।

বাফুফের উদ্যোগে দেশব্যাপী তারুণ্যের উৎসব
অনূর্ধ্ব-১৫ ফুটবল লিগের লোগো ও সিলেট পর্বের ড্র উন্মোচন
তারুণ্যের উৎসবকে ধারণ করে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ-২০২৫ আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ এক আয়োজনে উন্মোচিত হলো অনূর্ধ্ব-১৫ ফুটবল লিগের লোগো ও সিলেট পর্বের ড্র।