চুক্তিতে ‘পারমাণবিক হুমকি’ পুরোপুরি অবসানের শর্ত নেতানিয়াহুর

বেনইয়ামিন নেতানিয়াহু
বেনইয়ামিন নেতানিয়াহু | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেকোনো চূড়ান্ত চুক্তির ক্ষেত্রে ‘পারমাণবিক হুমকি পুরোপুরি অবসান’ করার বিষয়ে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। বার্তা সংস্থা এএফপির বরাত দ্য গার্ডিয়ানে এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু নিজেই ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে একমত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ‘ড্রপ সাইট নিউজ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল এই সম্ভাব্য চুক্তিটি নস্যাৎ করার জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি কর্মকর্তা ড্রপ সাইট নিউজকে বলেন, ‘এই চুক্তি গঠন প্রক্রিয়া ব্যাহত করতে ইসরাইল বর্তমানে তাদের চূড়ান্ত ও ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে এবং একই সঙ্গে তীব্র চাপ প্রয়োগ করছে।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করি মার্কিন প্রশাসন কোনো ধরনের বাহ্যিক প্রভাব ছাড়াই স্বাধীনভাবে এবং সংশ্লিষ্ট সব পক্ষের বৃহত্তর সম্মিলিত স্বার্থের পক্ষে তাদের সিদ্ধান্ত নেবে।’

এএম