তিনি বলেন, ‘এই বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদের বিদায় করেছে। এমন মানুষিকতাই কিন্তু সাধারণ মানুষ চায়।’
সম্প্রতি ডাকসু ও জাকসু নির্বাচন সমালোচনা করে টুকু বলেন, ‘আপনারা দেখেছেন যে উগ্র সংগঠন তাদের সাবেক সংগঠন; তাদের সাবেক রূপ পরিবর্তন করে কাজ করছেন এবং তাই অনিয়মের পথ বেছে নেন।’
আরও পড়ুন:
সদর উপজেলা মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তমকে বাড়িতে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘টাঙ্গাইলে প্রশাসনের ব্যর্থতার কারণে মগড়া ইউনিয়নের সাধারণ সম্পাদকের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করবে পুলিশ এমনটাই প্রত্যাশা।’
এসময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল জেলা বিএনপি সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখসহ উপস্থিত ছিলেন।





