সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারে ঈদুল আজহা উদযাপন

মৌলভীবাজারে ঈদের জামাত
মৌলভীবাজারে ঈদের জামাত | ছবি: এখন টিভি
0

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার জামাত। আজ (বুধবার, ২৭ মে) সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় অনুষ্ঠিত হয় এই ঈদের জামাত।

ঈদের নামাজে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। ইমামতি করেন মাওলানা আবদুল মাওফিক চৌধুরী। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

ইএ